নকল ও ভেজাল প্রতিরোধে ঈদগাও বাজারে অভিযান
মোঃ নেজাম উদ্দিনঃ
নকল ও ভেজাল প্রতিরোধে ঈদগাও বাজারে অভিযান হয়েছে আজ। অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স। ২১ মে (সোমবার) পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার সদর এর ঈদগাও বাজারে মোবাইল কোর্ট মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই সময় বাজারে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা সহ বিভিন্ন বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ কে সচেতন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ঈদগাও বাজার এর বিভিন্ন দোকান হতে বিপুল পরিমাণ (প্রায় ১৫ মণ) নকল ও ভেজাল সেমাই অাটক করা হয়। অাটককৃত ভেজাল সেমাই পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি, অাইন শৃংখলা বাহিনী, জনসাধারণ এবং সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ধ্বংশ/নষ্ট করা হয়। মোঃ নোমান হোসেন প্রিন্স বলেন জনসাধারণ এর স্বাস্থ্য অধিকার রক্ষায় এবং জনসচেতনতা বৃদ্ধিকল্পে মোবাইল কোর্ট এর মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে। জনগণ এর স্বাস্থ্য ও জীবন এর নিরাপত্তা নিশ্চিতকরনে সরকার সব সময়ই বদ্ধপরিকর। এতে সকলের সহযোগিতা কামনা করনে সদর ইউএনও নোমান হোসেন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.