কক্সবাজার পৌর যুবলীগ নেতা, সাংবাদিক শফি উল্লাহ শফি’র উপর হামলায় জেলা যুবলীগের ক্ষোভ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবী

 

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলাধিন পৌর শাখার সদস্য, বিশিষ্ট সাংবাদিক শফিউল্লাহ শফি’র উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে কক্সবাজার জেলা যুবলীগ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
এছাড়া রামু উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, কক্সবাজার পৌর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেকার চৌধুরী, যুগ্ম আহবায়ক ডালিম বড়ুয়া, আসাদ উল্লাহ, শাহেদ মোঃ এমরান, সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, চকরিয়া যুবলীগ সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক কাউছার উদ্দিন কচির, উখিয়া যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, টেকনাফ যুবলীগ সভাপতি, নুরুল আলম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, পেকুয়া যুবলীগের সভাপতি, কক্সবাজার জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, মহেশখালী যুবলীগ আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ কামাল, সেলিম উল্লাহ, কুতুবদিয়া যুবলীগ আহবায়ক আবু জাফর ছিদ্দিক, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম, চকরিয়া পৌর যুবলীগ সভাপতি হাছানগীর হোসেন, সাধারন সম্পাদক আজিজুল ইসলাম সোহেল প্রমুখ নেতৃবৃন্দ কক্সবাজার পৌর যুবলীগ নেতা সাংবাদিক শফি উল্লাহ শফি’র উপর হামলায় ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.