চকরিয়ায় মাইজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলাল উদ্দিন অভিভাবক সদস্য নির্বাচিত
চকরিয়া প্রতিনিধি :/’
চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন তরুন সমাজকর্মী মো.বেলাল উদ্দিন। ইতোমধ্যে বিদ্যালয়ের অভিভাবক ক্যাটাগরীতে নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ৮ মে মনোনয়নপত্র পত্যাহারের শেষদিনে অভিভাবক ক্যাটাগরীতে দুইজন পুরুষ ও দুইজন নারী প্রার্থীসহ মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই পদে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় চারজনই নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন (পুরুষ সদস্য পদে) মো.বেলাল উদ্দিন, ছাবের আহমদ বাবুল ও অভিভাবক (নারী সদস্য পদে) তজলী বেগম ও হামিদা বেগম। এদিকে মাইজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে নির্বাচিত সকল অভিভাবক সদস্যদে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক মহল। অপরদিকে নির্বাচিতরা সকল অভিভাবক ও শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকলের কাছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.