ঈদগাওতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ

 

মোঃমিছবাহ উদ্দিন

কক্সবাজার সদরের ঈদগাওতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সদস্য জাহাঙ্গীরের পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে। ৩০ এপ্রিল সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে।  জানাযায়, অভিযুক্ত হারুন বর্ণিত ইউনিয়নের হাসিনা পাহাড় এলাকার বাসিন্দা বাদী জাহাঙ্গীর আলমের প্রতিবেশী। দীর্ঘদিন হারুনের স্ত্রী সিজার অবস্থায় বাপের বাড়িতে অবস্থান করছিল, তাই তাকে আনতে জাহাঙ্গীর আলমের স্ত্রী রেহেনা আকতারের সহযোগিতা চেয়েছিল। পরে তিনি গিয়ে নিয়ে আসলে দু-একদিনের ভিতরে মামুন তার স্ত্রীকে মারধর শুরু করে। সেটা রুজিনার বাপের বাড়িতে জানিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হারুন তার দলবল নিয়ে জাহাঙ্গীর আলমের পরিবারের উপর হামলা করে। এ সময় শোর চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তৎখানিক পুলিশকে খবর দিলে এএসআই লিটনুর রহমান জয় সঙ্গীয় ফোর্সসহ ঈদগাও কমিউনিটি পুলিশিং নেতা কায়ুম উদ্দিন ও মাহবুব আলম ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উভয় পক্ষকে শান্তনা দিয়ে চলে আসার সাথে হারুনের দলবল আবারো হামলা চালায়। এ সময় বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র ভাঙচুর করে এবং জাহাঙ্গীরের স্ত্রী রেহেনা আকতারের শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রপ্ত হন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাদী পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান আহতের স্বামী জাহাঙ্গীর আলম। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেন বাদী পক্ষ মামলা বা অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.