চকরিয়ায় ডুলাহাজারা প্যানেল চেয়ারম্যান শওকত ও ইউপি সদস্য আবছার পবিত্র হজ্ব পালনে যাচ্ছেন
এম.মনছুর আলম,চকরিয়া:
পবিত্র ওমরা হজ্ব পালনে যাচ্ছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শওকত আলী ও ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: নুরুল আবছার।তারা দু’জনই আগামী ১মে(রবিবার)রাত ৮টার দিকে চট্রগ্রাম শাহ্ আমানত বিমানবন্দর থেকে বিমানের একটি নিয়মিত ফ্লাইট যোগে পবিত্র মক্কানগরীর উদ্দেশ্যে রওয়ানা দেবেন।আগেরদিন শনিবার রাতে তারা চট্রগ্রামের উদ্দেশ্যে গ্রামের বাড়ি চকরিয়া ত্যাগ করবেন। হজ্ব পালনে যাওয়ার আগে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা চকরিয়া উপজেলার সর্বস্থরের জনসাধারণ এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের সকলস্থরের নেতাকর্মীর কাছে দোয়া প্রত্যাশা করেছেন। একই সাথে তিনি দৈনন্দিন চলাফেরা ও কাজকর্মে অজ্ঞাতবশত: বা ভুলক্রমে করো মনে কষ্ট দিয়ে থাকলে তাঁর জন্য ক্ষমা চেয়েছেন।পবিত্র হজ্জ পালন শেষে যাতে তারা দু’জনই সুস্থভাবে দেশে ফিরে আসতে পারে সেইজন্য বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও শুভানুধায়ী সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.