মাতার বাড়ীর ইয়াবা কায়সারের বহুতল ভবন সহ সম্পদের পাহাড়
কক্সবাজার প্রতিনিধিঃ
মানবের শত্রু লাখো যুবকের ধ্বংসের মূল কারন হচ্ছে ইয়াবা সেবন।আর সে ইয়াবা যারা শহর থেকে গ্রামে, গ্রাম থেকে যুবসমাজের হাতে হাতে ছড়িয়ে দিচ্ছেন এমন নেপথ্যের নায়করা বরাবরের মত ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছেন। সে জন্য দিনদিন বাড়ছে ইয়াবা সেবনকারী, নষ্ট হচ্ছে যুবসমাজ ধ্বংস হচ্ছে নতুন নতুন লাখ লাখ পরিবার।মাতার বাড়ির কায়সারুল ইসলাম প্রকাশ ইয়াবা কায়সার এমন একজন ইয়াবা ব্যবসায়ী যার কারনে শত শত যুবক জেলে রয়েছে বলে তার চার পাশের মানুষের মুখে মুখে গুঞ্জন। ইয়াবা কায়সার টেকনাফে ক্রসফায়ারে নিহত শীর্ষ
ইয়াবা ব্যবসায়ী নুর মোহাম্মদের ইয়াবায় বিনিয়োগ সহ বিভিন্ন অবৈধ ব্যবসার পার্টনার ছিলেন। নুর মোহাম্মদ নিহত হলে কৌশল পরিবর্তন করে নিজে গড়ে তুলেন ইয়াবা ব্যবসার সাম্রাজ্য। এখন টেনাফ উখিয়া সহ কক্সবাজরের সর্বত্র চলছে ইয়াবা কায়সারেরএকক অধিপত্য।
তিনি নাম মাত্র দুবাই প্রবাসি, শুধু প্রশাসনের চোখে ধুলা দিয়ে পারপাবার কৌশল হিসাবে দুবাই আসা যাওয়া করেন মাত্র।কায়সার গতবছরেই ইয়াবার টাকায় গড়ে তুলেছেন কক্সবাজার রুমালিয়ার ছড়ায় ৫ তালার একটি বহুতল ভবন নিজ গ্রাম মাতার বাড়ীতে অবৈধ সম্পদের পাহাড়।জানা গেছে কায়সার দুবাইতে বিশ হাজার টাকার বেতন একটি কোংতে চাকরি করতেন।গত দুই বছরে হন্ডি এবং ইয়াবার টাকায় এখন দুবাইতে নাকী ৫টি দোকান তার।এই নিয়ে তার নিজ গ্রাম মাতার বাড়ীতে হৈচৈ শুরু হলে তিনি মাতার বাড়ীতে যাওয়া আসা বন্ধ করে দেন।শুনা যাচ্ছে তার একটি বড় ইয়াবা চালান কিছুই দিন আগে টেনাফে ধরা পড়েছেন তাই কায়সার তড়িঘড়ি করে দেশ ত্যাগ করতে প্রস্তুতি নিচ্ছেন।সমাজের বিশিষ্ট জনের অভিমত প্রশাসন যদি এখনি কঠোর না হয় কায়সারের মত হাজার কায়সার তৈরি হবে এবং অপারাধীরা পার পেয়ে যাবে। তাই কায়সারকে আইনের আয়ত্তে এনে শাস্তির দাবিও জানান তারা।উলেলখ্য কায়সারুল ইসলাম প্রকাশ ইয়াবা কায়সার মাতাররবাড়ীর বান্ডি সিকদার পাড়ার ২নংওয়ার্ডের হাজি মোং হোছাইনের ছেলে বড় ছেলে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.