চট্টগ্রামে প্রেমঘটিত কারণে এসিড হামলার শিকার পুরুষ: ৫ দিনের রিমান্ডে দম্পতি

জে,জাহেদ চট্টগ্রাম:

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন গুডস হিলের সামনে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি প্রেমঘটিত কারণে এসিড হামলার শিকার হন তমাল চন্দ্র দে।

পটিয়া উপজেলার কেলিশহর এলাকার বাবুল চন্দ্র দে’র ছেলে। এ ঘটনায় তমালের দুটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

শুক্রবার (৩০মার্চ) রাত ১১টার দিকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দুইজনকে ১০ দিন করে রিমান্ডের নেওয়ার আবেদন করে। বিচারক শুনানি শেষে প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উলে­খ্য, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি প্রেমঘটিত কারণে এসিড হামলা মামলায় নমিতা (২৫) ও সুমিত দাশ (৩২ ) নামে এক দম্পতিকে ঢাকার ভাটারা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

এসিড ঢেলে যুবকের চোখ নষ্ট করার ঘটনায় গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান শুনানি শেষে সুমিত ধর ও মৌমিতা দত্ত অ্যানির রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.