বলিউডের সবচেয়ে ‘মন্দ’ শাশুড়ি কে?

 ওয়ান নিউজ ড়েক্সঃকরণ জোহর শুধু বলিউডের অন্যতম পরিচালক বা প্রযোজকই নন। তিনি একজন ভালো সঞ্চালকও বটে। সম্প্রতি ১০৪.৮ FM-এ ‘কলিং করণ’ নামে একটি শোয়ের RJ হয়েছেন করণ জোহর। আর এই শোয়ে আলোচনায় উঠে আসে নানান ধরণের বিষয়। ‘কলিং করণ’এ এ সপ্তাহের বিষয় ছিল দম্পতির মধ্যে পরিবারের হস্তক্ষেপ। আর শোয়ের র‍্যাপিট ফায়ার রাউন্ডে করণকে কী প্রশ্ন করা হয়? এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

বলিউডের সব থেকে ‘মন্দ শাশুড়ি মা’ কে? এই প্রশ্নের তীরে বিদ্ধ করেন শ্রোতারা।

খুব স্বাভাবিকভাবেই করণের কাছে এই প্রশ্নের কোনও উত্তর ছিল না। তাই এক্ষেত্রে গা বাঁচিয়ে উত্তর দেন করণ জোহর। বলিউডের সব থেকে প্রিয় শাশুড়ির হিসাবে তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনের শাশুড়ি মা জয় বচ্চনের নাম নেন। তবে এক্ষেত্রে করণের উত্তরটা ছিল অফশনাল। আর এই অপশন গুলোর মধ্যে ১- শর্মিলা ঠাকুর, ২- ববিকা কাপুর, ৩- নীতু কাপুর, ৪- হেমা মালিনী, ৫- জয় বচ্চনের নাম ছিল। তবে করণ এর মধ্যে থেকে জয়া বচ্চনের নামটাই বেছে নেন।

এখানেই শেষ নয়, বলিউডের উপযুক্ত পুত্রবধূর নামও জিজ্ঞাসা করা হয় করণ জোহরকে। আর এক্ষেত্রে করণের উত্তর ছিল- দীপিকা পাড়ুকোন। প্রসঙ্গত, খুব তাড়াতাড়ি সিং পরিবারের বধূ হতে চলেছেন তিনি।

প্রসঙ্গে একটা কথা বলা ভালো, গতবার করণের ‘কফি উইথ করণ’ এ এসে মীরা রাজপুত করণ জোহরকে ‘বলিউডের শার্লক হোমস’-এর তকমা দিয়েছিলেন। আর শহিদ পত্নীর এই তকমা কিন্তু একেবারেই ভুল নয়। করণকে বলিউডের গসিপ কিং বলা হয়। করণ বলিউডের হাঁড়ির খবর রাখেন। করণের সঙ্গে বলিউডের অনেকে তারকাদেরই ঘনিষ্ঠতা রয়েছে। করণ আবার স্টার কিডদের(তারকা সন্তান) মেন্টরও(পরামর্শক) বটে। তাই করণ যে খুব একটা ভুল তথ্য দেবেন না তা আশা করা যেতে পারে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.