ইয়েমেনে অস্ত্র পাঠানোর মতো কোনো পথই খোলা নেই
ওয়ান নিউজ ড়েক্সঃ
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি মঙ্গলবার বলেছেন, ‘ইয়েমেনে নিজেদের অপরাধ আড়াল করতেই সৌদি আরব বারবার আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।’
তিনি বলেন, ইয়েমেন এখন পুরোপুরি সৌদি অবরোধের মধ্যে রয়েছে। দেশটিতে অস্ত্র পাঠানোর মতো কোনো পথই খোলা নেই।
সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ প্রদর্শণের পর দাবি করেছেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ এসব ক্ষেপণাস্ত্র ইরানের কাছ থেকে পেয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা সৌদিতে হামলা চালাচ্ছে। ইরানকে উপযুক্ত সময়ে এর জবাব দেওয়া হবে বলেও তিনি হুমকি দেন।
আইআরজিসির উপপ্রধান এর প্রতিক্রিয়ায় বলেছেন, যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আঞ্চলিক দেশের সরকারের সহযোগিতায় সৌদি আরব ইয়েমেনে গত তিন বছর ধরে বর্বর হামলা চালিয়ে আসছে এবং মারাত্মক অপরাধ করে যাচ্ছে। এ অবস্থায় ইয়েমেনে চলমান আগ্রাসনের বিষয়ে জনমতকে ধোকা দিতে সৌদি আরব নানা ধরনের ভিত্তিহীন দাবি প্রচার করছে। এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা ইয়েমেনে নিজেদের ব্যর্থতাও ঢাকতে চাচ্ছে।
তিনি আরও বলেন, ইয়েমেনের জনগণ সৌদি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং ইয়েমেনিরা ক্ষেপণাস্ত্রসহ নানা ধরণের অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.