বাগআঁচড়া থেকে ছেড়ে আসা ট্রাকের ধাক্কায় মাহেনদ্র চুরমার : নিহত ৩ আহত ৬
ইয়ানূর রহমান :
শার্শার হাড়িখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে ৷
রবিবার বিকাল ৩টায় বাগআঁচড়া থেকে ছেড়ে আসা ট্রাকের ধাক্কায় মাহেনদ্র চুরমার হয়ে যায় ৷ ঘটনাস্থলে চালক নজরুল ও যাত্রী আলম নিহত হয় ৷ পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাক ( বগুড়া— ট — ১১—১৪৯২ ) চালককে আটক করতে পারেনি ৷ নিহত চালক নজরুলের বাড়ী বাগআঁচড়া ও আলমের বাড়ী নাভারনের যাদবপুর গ্রামে ৷
এলাকাবাসি জানান, নাভারন থেকে ছেড়ে আসা মাহেনদ্র নাভারন—সাতক্ষিরা সড়কের হাড়িখালী নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা ট্রাক মাহেনদ্রটিকে পিষ্ট করে ৷ এ সময় মাহেনদ্র’র যাত্রি আলম ও চালক নজরুল ঘটনাস্থলেই নিহত হয় ৷ মাহেনদ্র’র ৭যাত্রীকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেনদ্রে নিয়ে আসলে তাদের অবস্থা আসংখ্যাজনক হওয়ায় যশোর ২৫০ সয্যা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ সেখানে চিকিতসারত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি মারা যায় ৷ শার্শা থানা পুলিশ ট্রাকটি আটক করেছে ৷#
ইয়ানূর রহমান

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.