কক্সবাজার জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদকে বিরুদ্ধে জমি জবরদখলে অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শফিউল্লাহ আনসারী কর্তৃক বিজিবি ক্যাম্প এলাকায় সংখ্যালঘুদের জমি জবর দখলের অভিযোগ উঠেছে আজ ২৪মার্চ (শনিবার) বিকালে কক্সবাজার একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান ।
সংবাদ সম্মেলনে লিখিত পত্র পাঠ করেন বিজিবি ক্যাম্প এলাকার সানন্দ মোহনের ওয়ারিশ সমিতা মল্লিক সংবাদ সম্মেলনে জানান  ৬ নং ওয়ার্ড়  কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প মল্লিক পাড়ার  মৃত সানন্দ মোহন  এর ওয়ারিশগন  ৮৮ শতক খতিয়ান ভুক্ত জমির মালিক  বলে দাবি করেন।  এবং দীর্ঘ ৮দশক এই জমিতে ভোগ দখলে আছে বলে জানান।
কিন্তুু গত কয়েকমাস আগে হঠাৎ করে কক্সবাজার জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শফিউল্লাহ আনসারী ওই জমির মালিকানা দাবি করে আসছে। এবং জোরপূর্বক প্রায় ৪মাস পূর্বে জমিতে নিজের নাম সংবলিত একটি সাইনবোর্ড় দিয়েছে।
সমিতা মল্লিক লিখিত বক্তব্যে আরো জানান গত ০৭/১২/২০১৭ তারিখে জনৈক কৃষ্ণমালী নামের বংশধরদের সাথে শফিউল্লাহ আনসারী স্ত্রী আনজুমান আরা বেগম এর নামে রেজিঃ বায়নানামা চুক্তি সম্পাদন করে প্রকৃতপক্ষে কৃষ্ণমালী নামের কোন লোক এলাকায় নেই
জমি দখল করতে গিয়ে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুব রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া ওয়ারিশ সনদ বানিয়েছে।  সমিতা মল্লিক বলেন আমরা বর্তমান সরকার আমলে নিরাপত্তাহীনতায় আছি আমাদের যে কোন মুহুর্তে হামলা করতে পারে শফিউল্লাহ আনসারী তার আছে নিজস্ব লাঠিয়াল বাহিনী তারা আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়ার কারনে আমাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। এদিকে আরেক ওয়ারিশ স্বপন মল্লিক  বলেন আমরা সংখ্যালঘু আমাদের নিরাপত্তার জন্য সরকারের কাছে আবেদন করছি, এবং আমাদের পূর্বপুরুষদের জমি যেন জবরদখল করতে না পারে প্রসাশনের সু-দৃষ্টি কামনা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.