নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি আর্জনে শোভাযাত্রা
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন এবং স্বল্পোন্নত দেশের স্ট্যটাস হতে বাংলাদেশের যোগ্যতা উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যে উদযাপন উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে অানন্দ শোভাযাত্রা ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার (২২মার্চ ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অানন্দ শোভাযাত্রা বের করা হয়| অানন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান গেইড থেক শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে অালোচনা সভায় মিলিত হয়|
অালোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম সরওয়ার কামালে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন,
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাম্মদ,প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, কর্মচারী ছাড়াও রাজনৈতিকদলের নেতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অপর দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসা, কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় ও গর্জনিয়া ইউনিয়নের গর্জনিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনে আনন্দ শোভাযাত্রা ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.