আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালন:
মোঃ জাহাঙ্গীর আলম আনোয়ারা:
জাতির জনকের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন উপলক্ষে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের উদ্দ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজন করেন।
আজ ১৭ই মার্চ শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুীর সেলিম।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সন্জিব সিংহ,আব্দুল হালিম চৌধুরী,মোঃ জাহাঙ্গীর আলম ও রাশেদা বেগম।
বক্তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের কাছে স্বীকৃতি পাওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বক্তারা বঙ্গবন্ধুর জীবণ বৃত্তান্ত নিয়ে বিশেষ আলোচনা ও মোনাজাতে অংশ নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.