ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসায় শেখ মুজিবুর রহমানের জম্নদিন পালন।
মিছবাহ উদ্দিন, কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার প্রচিনতম ও দ্বীনি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ইদগাঁও অালমাছিয়া ফাজিল (ডিগ্রি)মাদরাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অালোচনা সভা অনুষ্টিত হয়েছে।
১৭ মার্চ ১০ টায় মাদরাসার হলরুমে এ সভা অনুষ্টিত হয়। এতে মাদরাসার অধ্যক্ষ হেফাযত উল্লাহ নদভীর সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক আব্দু ছালামের সঞ্চালনায় কোরান তেলোয়াত করেন অালিম ১ম বর্ষের ছাত্র মোহাম্মদ সোহাইল।
এ সময় আলোচনায় অংশ গ্রহন করেন মাদরাসার উপাধ্যক্ষ মওলানা নুরুল অাবছার কাদেরী, সিনিয়র শিক্ষক মওলানা মোহাম্মদ অাবু বকর, মওলানা নুরুল অালম, মাষ্টার হাবিব উল্লাহ প্রমূখ। তাছাড়াও অত্র মাদরাসার সকল শিক্ষক -কর্মচারী এবং ছাত্র-ছাত্রী উপস্হিত ছিলেন।
পরিশেষে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অারবী প্রভাষক মৌলানা নুরুল অালম ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.