ঈদগাও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে দুইজনের মরদেহ উদ্ধার।

 

 

মিছবাহ উদ্দিন,কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ঈদগড়-বাইশারি সড়কের হিমছড়ির ঢালা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার ১৬ মার্চ সকাল ১০টায় মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন শুক্রবার ভোর সময়ে ঐ এলাকায় গেলে মরদেহগুলো দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ  ভুইয়া বলেন, নিহতদের শরীরে ছুরির আঘাত, দা’য়ের কোপ ও গুলির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করতে, হত্যার কারণ ও হত্যাকারীদের সন্ধান জানার জন্য কাজ করে যাচ্ছে পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.