চকরিয়ায় ১৫লিটার চোলাইমদসহ  এক  মাদক  বিক্রেতা  আটক

 

এম.মনছুর আলম,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ মো:পারভেজ(৩৫)নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে।ধৃত মাদক বিক্রেতা উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হাসিনা পাড়া এলাকার মৃত সেকান্দরের পুত্র।সোমবার (১২মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের হাসিনা পাড়া থেকে মদসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানাগেছে, ডুলাহাজারা ইউনিয়নের হাসিনা পাড়া এলাকায় প্রশাসনের লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল সেকান্দরের পুত্র মাদক বিক্রেতা পারভেজ। সকালে থানার এস আই অপু বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ও স্থানীয় ইউপি সদস্যের সহয়তায় ১৫লিটার চোলাইমদসহ পুলিশ হাতেনাতে পারভেজকে বাড়ি থেকে আটক করে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া বলেন,সোমবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।সে একজন পেশাদার মাদক সেবনকারী ও বিক্রেতা।আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করা হবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.