বাইশারীতে পুলিশের অভিযানে ৩ দিনের ব্যবধানে অপহরণকারীর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার 

 

 

মাসেদুল হক আরমান রামুঃ

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে মাত্র ৩ দিনের ব্যাবধানে  ঈদগড়, বাইশারী, গর্জনিয়া, ডাকাতি ও অপহরণ চক্রের  আনোয়ার বাহিনির সক্রিয় সদস্য বাইশারী ইউনিয়নের উমুচিং পাহাড়ের বাসিন্দা সৈয়েদ হোসেন পুত্র আব্দু সালাম (২৩) বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসার বিশেষ অভিযানে আটক। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আবু মুসা জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার ভোর রাতে উমুচিং পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্বার গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দু সালাম ঈদগাঁও – ঈদগড় – বাইশারী সড়কে ডাকাতি ও অপহরণ সাথে জড়িত বলে স্বীকার করেন সর্বশেষ ৬ ফেব্রুয়ারী কক্সবাজারের ইসলামবাদ ইউনিয়নের গজালিয়া ৭০ বছরের বৃদ্ধ সৈয়দুলহককে অপহরণ করে ৬৮ হাজার টাকা মুক্তিপন নিয়ে ছেড়ে দেয়  এবং সেখান থেকে ৮ হাজার টাকা বাগ নে   ঈদগড় এলাকার লেদু মিয়া ও মোঃ আলমকে অপহরণ করে নিয়ে যায় বলে স্বীকার করে। তাছাড়া তার  স্বীকারোক্তিতে অনেক  গোপন তথ্য জানা যায় বলে পুলিশ কর্মকতা এস আই আবু মুসা জানান যাহা তদন্ত সার্থে পকাশ করা যাচ্ছে বা বলে জানান এবং তাকে কক্সবাজার সদর উপজেলার ইসলামবাদে অপহরণ মামলা নং ১৫ / ২০১৮ ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মিনহাজ মাহমুদ ভুইয়ার কাছে প্রেরণ করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.