এক বজ্রপাতেই নিহত ১৬, হাসপাতালে ভর্তি ১৪০
সংবাদ সংস্থা এএফপি জানায়, ওই গির্জায় বজ্রপাত নিরোধক কোনো দণ্ড ছিল না। এ কারণেই ভয়াবহ এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
জানা গেছে, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রুয়ান্ডায় ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দদূষণ প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে সাতশর বেশি গির্জা বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া এ এলাকাটি বজ্রপাতসহ নানা ধরনের দুযোর্গপ্রবণ হওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।
স্থানীয় মেয়র হাবিটেগেকো জানান, নিহতদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেও দুজন মারা যান।
তিনি আরও জানান, আহতদের মধ্যে আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে শুক্রবার বজ্রপাতের ঘটনায় ১৮ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.