ফ্রেন্ডস এ-ওয়ান এসোসিয়েশন এর সহ-সভাপতি ফারুখের সাময়িক বিদায় অনুষ্টান

 

মোঃ মিছবাহ উদ্দিন

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন  ‘ফ্রেন্ডস এ-ওয়ান এসোসিয়েশন’ এর সহ সভাপতি মোহাম্মদ ফারুক বিদেশ গমন উপলক্ষে সাময়িক  বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩ টার দিকে ঈদগাঁও বাসষ্টেশনস্থ অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্টান সম্পন্ন হয়। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অথিতি – স্ব-দেশী দে,সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুফিজুর রাহমান। তা ছাড়াও সংগঠনের সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ ইমরান, রাশেদ, আবদুর রাহমান, কবি নোমান মাহমুদ, অন্তি দে, রোপনা পাল, অন্তিম দে সহ আরো অনেকে।

পরিশেষে বিদায়ীকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তার সার্বিক সফলতা কামনা করা হয়। এ অনুষ্ঠান প্রণোদিতে ছিলেন-সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দীন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.