১৮ দিন ধরে নিখোঁজ খুটাখালির আব্দু রহমান।

 

 

৭ ফেব্রুয়ারি (বুধবার) থেকে নিখোঁজ রয়েছেন খুটাখালি এলাকার আব্দু রহমান(১৫)। তার পিতা আব্দু রহিম জানান, আর্থিক অবস্থা খারাফ হওয়ার কারণে আব্দু রহমান রিক্সা চালাত। সে প্রতিবারের মত ঐ দিন ও দুপুর ২ টার সময় নিজ বাসা থেকে বাই সাইকেল নিয়ে বেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আর ফিরে আসেনি। তবে তার সাইকেলটি আমিরাবাদ তার এক বন্ধুর বাসায় পাওয়া গেছে। আব্দু রহমান তাদের বাসায় সাইকেলটি রেখে যাওয়ার সময়ও কিছু বলে যায় নি বলে জানান ঐ বাড়ির লোকজন। তাকে কি অপহরণ করা হয়েছে নাকি নিজেই কোথাও বেড়াতে গেছে তা নিয়ে চরম দুঃচিন্তায় রয়েছেন পরিবারের লোকজন ও স্বজনরা। তাই ছেলেটির  যদি কোন দয়াবান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তবে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পিতা। ঠিকানাঃ গর্জনতলী, ৪ নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, চকরিয়া। 01869773113 (অভিভাবক)

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.