ঈদগড়ে চিকিৎসা সেবা গ্রহণ করলেন  কক্সবাজার জেলা প্রবাসী কল্যাণের সিনিয়র সহঃ সভাপতি আলহাজ্ব শামশুল আলম

 

বার্তা পরিবেশকঃ

রামু উপজেলার ঈদগড়ে আর্ত মানবতার কল্যাণে ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল শুধু মানবতার সেবা দিয়ে যাচ্ছে। সেই সুবাদে  ঈদগাঁওতে হঠাৎ  অসুস্থ হওয়ায় নিজের  জন্মভূৃমি ঈদগড়ে  ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালে চিকিৎসা সেবা নিতে চলে এসেছেন।

ঈদগড়ের সমাজ সেবক কক্সবাজার জেলা প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র সহঃ সভাপতি, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের উপদেষ্টা, সমাজ সেবক আলহাজ্ব শামশুল আলম। সাথে ছিলেন ঈদগড় সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ  হামিদ নুর,ও সহঃ সভাপতি মোঃ জুনাইদ, শামশুল আলম  সবাইকে আহবান করেন। ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালে এসে চিকিৎসা সেবা গ্রহণ করতে এবং অত্র হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। এই ধরনের মহৎ উদ্দ্যোগ নেওয়ায় ও অসহায় মানুষকে বিনা টাকায় চিকিৎসা সহ  বিভিন্ন রোগীকে ব্লাড  জোগাড় করে দেওয়ার জন্য,

এবং তিনি সকলের কাছে দোয়া ছেয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.