আলোচিত ছোট মুজিব আউসাফকে দেখতে তার বাড়িত গেলেন এমপি কমল।
ঈদগাও প্রতিনিধি
ছোট মুজিব হিসাবে পরিচিত, বহু আলোচিত আউসাফকে সবার মনে থাকার কথা। কক্সবাজার ইসলামপুর ইউনিয়নে আউসাফের বাড়ি।ছোট মুজিব আউসাফ তার বাবা শাহ্ বেলালের হাত ধরে আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগ সহ সবধরনের আওয়ামীলীগের দলীয় প্রোগ্রামে নিয়মিত অংসগ্রহণের মাধ্যমে সবার পরিচিত মুখ।সবাই তাকে ভালোবেসে ছোট মুজিব নামে ডাকেন।কিছুদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসেন এই ছোট মুজিব।ভিডিওতে
দেখা যায় মহামন্য রাষ্ট্রপতি, মহান জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, মন্ত্রী,এমপি সহ প্রায় ১০০ জন জনপ্রতিনিধির নাম গরগর করে বলছেন আউসাফ।অবাক করার বিষয় হলো নাম গুলো মুখস্ত বলছেন তা না, যার ছবি তাকে দেখানো হচ্ছে তার নামই খুব সহযে বলছেন মাত্র ২বছর সাত মাস বয়সের ছোট মুজিব আউসাফ।
মোবাইলে ধারণ করা ভিডিওটি তার বাবা শাহ্ বেলাল পেইজবুকে আপলোড করলে দেশ ঝুড়ে আলোড়ন সৃষ্টি হয়।এবং অনেক সংসদ সদস্যরা তার বাবার মধ্যমে ইতি মধ্যে আউসাফের সাথে কথা বলেছেন এবং ভিডিওটি শেয়ার করেছেন।স্হানীয় সংসদ হিসাবে ছোট মুজিবকে ভুলে যাননি সাইমুম সরুয়ার কমল, অনেকবার আউসাফকে এমপির বাড়িতে দাওয়াত করে নিয়েগেছেন, কোলে নিয়ে আদর করছেন। তবে এবার সবাইকে চমকে দিয়ে কাউকে কিছু না বলে হঠাৎ হাজির হলেন ছোট মুজিব আউসাফের বাড়িতে। এমপি কমল আউসাফের বাবার কাছে আউসাফের ভাল মন্দ খবর নেওয়ার পাশাপাশি আউসাফকে কোলে তুলে আদর করেন এবং তার সাথে অনেক্ষণ সময় কাটান।
এমপি কমল আউসাফকে বাড়িতে দেখতে আসায় আউসাফ যেমন খুশি বাবা শাহ্ বেলালও খুশি বলে জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.