অসহায় নিঝুমের পাশে দাড়ান।যে কণ্ঠে জাতির জনকের ভাষণ দেয় সে কণ্ঠকে বাঁচান।
ছবির গোল দাগ দেওয়া মেয়েটি নাজমুন নাহার নিঝুম।
মোঃ ইলিয়াছ মিয়া চৌং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।একজন মুজিব প্রেমিক ছাত্রলীগ নেত্রী।দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদর পাড়ার বখাটে আবছারের হাতে নিয়মিত ইভটিজিংয়ের শিকার হত।

তার বাবা ও ভাইয়েরা এর প্রতিবাদ করায় বখাটে আবছারের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী নিয়ে নিঝুমের পরিবারের ওপর হামলা চালায়। এতে তার বাবা, চার ভাই ও ভাবীকে কুপিয়ে জখম করেছে।

এমনকি মসজিদে নামাযরত অবস্থায় কুপিয়ে জখম করেছে নিঝুমের বাবা ও এক ভাইকে। সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় নিঝুমের পরিবার নিরাপত্তাহীনতায় আছে। নিঝুম ভয়ে বিদ্যালয়ে আসা -যাওয়া বন্ধ হয়ে গেছে। যে কণ্ঠে বঙ্গবন্ধুর অমীয় ভাষণ দেয় সে কণ্ঠ এত সহজে রুদ্ধ হওয়া থেকে রক্ষা করুন।কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক, সদর-রামু আসনের মাননীয় এম পি মহোদয়, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি/ সম্পাদকদ ও প্রশাসনের প্রতি বিনীত আবেদন নির্যাতিত ছাত্রলীগ নেত্রী নিঝুমের পাশে দাড়ান।

ইসমাইল সাজ্জাদ
সহ-সভাপতি,
বাংলাদেশ ছাত্রলীগ
কক্সবাজার জেলা।
এর ফেইজবুক থেকে নেওয়া

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.