হানিফ, শ্যামলী, সৌদিয়া, শাহ আমিন ও ইউনিক বাসকে ১২ হাজার টাকা জরিমানা

 ওয়ান  নি্উজ

যত্রতত্র যাত্রী উঠানামা করায় যাত্রীবাহী বাস হানিফ, শ্যামলী, সৌদিয়া, শাহ আমিন ও ইউনিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম জয় এর নেতৃত্বে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজার কেন্দ্রিয় বাস টার্মিনাল, লিংকরোড এলাকায় এ অভিযান চালানো হয়। সেই সাথে এসব পরিবহনকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম জয় জানান, প্রশাসকের নির্দেশে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে সড়কে যানজট সৃষ্টিকারী বাসের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানে কক্সবাজারে আগত পর্যটক এবং স্থানীয়দের অভিযোগের ভিক্তিতে বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনের পেশকার মো. জসীম উদ্দিন, ৩৪ বিজিবির নায়েক সুবেদার জিয়াউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.