কক্সবাজারে লাঠি মিছিল,পুরা শহর নিয়ন্ত্রণে ছাত্রলীগ:

জে,জে বিশেষ প্রতিবেদক:

জিয়া এতিমখানার দুর্নীতি মামলার দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়ার ৫ বছর কারাদন্ডাদেশ ও তারেকসহ ১০বছর কারাদন্ডদেশ রায়ের আগে থেকেই মাঠে লাঠি হাতে সক্রিয় ছিলো কক্সবাজার জেলা ছাত্রলীগ ও সদর ছাত্রলীগ এবং পৌর ছাত্রলীগ।

পরে রায় ঘোষনায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

আজ ৮ই ফ্রেবুয়ারি সকাল ৮ টা হতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম ও সদর ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশা ও পৌর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন এর নেতৃত্বে লাঠি মিছিল শুরু করে ছাত্ররা।

পরে শত শত নেতাকর্মীদের বহর নিয়ে মিছিলটি শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে।

এতে ছাত্র নেতারা জানান, সাধারণ জনগণের নিরাপত্তা ও মাঠে যেকোন বিশৃঙ্খলতা এড়াতে তারা সক্রিয় রয়েছে বলে জানান।

এতে সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতির দায়ে বেগম খালেদা জিয়া বিচারের সম্মুখীন হয়ে রায় ঘোষিত হয়েছে।

এ রায়ে দুর্নীতিবাজদের সাজা হয়েছে বলে মন্তব্য করেছেন তারা।

তথ্যমতে, ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে বিচারক আখতারুজ্জামান এ রায় প্রদান করেন।

বিচারক রায়ে বেগম খালেদা জিয়ার ৫ বছর কারাদন্ডদেশ ও তারেক রহমানসহ চার জনের ১০ বছর সাজা দেয়।

সর্বশেষ ২কোটি ১০ লাখ ৭০ হাজার টাকায় জরিমানা করে।

অন্যদিকে এ রায়কে ঘিরে যাতে কোন সহিংসতা সৃষ্টি না হয় সেজন্য লাঠি হাতে প্রতিরোধ গড়ে তোলেছে বলেও জানান। পরে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় এবং সাধারন সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল বের হয়।

এ সময় জেলা ছাত্রলীগের লাঠি মিছিলে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা, সদর উপজেলা,পৌরসভা ও কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.