বিএনপির লন্ডন বাংলাদেশ হাইকমিশনে হামলার নিন্দা -এম,এ,গনি:

লন্ডন প্রতিনিধি:

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব এম,এ,গনি এক বিবৃতিতে ,যুক্তরাজ্য বিএনপি’র নেতাকর্মী কতৃক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি হস্তান্তরের নামে জোরপুর্বক প্রবেশ করে লন্ডন বাংলাদেশ হাইকমিশন ভবনে ভাঙ্গচুর করার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন ,বিদেশের মাটিতে এহেন ঘৃন্য কাজ যারা ঘটিয়েছে তাদের ঘৃনা ভরে নিন্দা জ্ঞাপন করি।

দেশের ভাবমূর্তি যারা ক্ষুন্ন করে তারা আর যাই হোক দেশের জন্য মঙ্গলকারী না।

বিএনপির সমর্থকরা আবারও প্রমান করলো তাদের দল একটি সন্ত্রাসী সংগঠন এবং এর নেতা কর্মীরা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত।

জাতির জন্য এরা অভিশাপ ।এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং প্রবাসী বাঙ্গালীদের প্রতি নেতিবাচক ধারনা জন্ম দেবে।

পাশাপাশি তিনি ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতা ও কর্মীদের সজাগ থাকার জন্য আহবান জানান।

অন্যান্য দেশে বিএনপি যেন এহেন কর্মকান্ড করতে না পারে সেই ব্যাপারে লক্ষ্য রাখার জন্য আহবান জানান। তিনি আরো বলেন , আদালত কতৃক খালেদাও তারেক জিয়ার সাজা প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশে বর্তমান শেখ হাসিনার সরকার প্রমান করেছে ,দোষী ব্যক্তি যেই হোক না কেন,তাকে আইনের মাধ্যমে বিচার হবে।

দেশের স্বার্থে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন দেশ বিদেশ থাকা সকল প্রবাসী নাগরিক ও দেশের জনগণের প্রতি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.