বাংলাদেশী নারী পাচার কারারীর হাত ধরে পাচার হয়ে যাচ্ছে রোহিঙ্গা যুবতীরা

 

মোঃ নেজাম উদ্দিন কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের যুবতীদেরকে বিভিন্ন জায়গায় পাচার করছে বাংলাদেশী নারী পাচার কারীরা।

চাকরীর, বিবাহ, গৃহকর্মী কাজের প্রলোভন দেখিয়ে সরাসরি ক্যাম্প থেকে নারীদের নিয়ে যাচ্ছে একটি পাচারকারী চক্র।

তবে পরিবহন যুগে  নয়  পাচারের কৌশল হিসাবে পায়ে হেটে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে।

বিশেষ করে উখিয়ার  কুতুপালং সোনারপাড়া শহরের বিজিবিক্যাম্প কেন্দ্রীক রোহিঙ্গা পাচারকারী সিন্ড়িকেট গড়ে উঠেছে।

সিন্ড়িকেটে বেশিরভাগ নারীদের ব্যবহার করা হয়, পুরুষরা থাকে পাচারের অন্তরালে।

পাচারকালে কোন রোহিঙ্গা আটক হলে তারাই মুলত দপারপার কাজ করে

এদিকে বুধবার (৭ ফ্রেরুয়ারী)  দুপুরে উখিয়া সোনারপাড়া বাজার থেকে পাচারকালে নারী দালাল সহ ২ রোহিঙ্গা যুবতীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা আটক দালাল নারীর নাম মিনু আরা আক্তার সে কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প হাঙ্গরপাড়া বাসিন্দা আলী আহমদের মেয়ে।

এই সময় থাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে আটক ২রোহিঙ্গা যুবতীকে তার বাসায় নিয়ে যাচ্ছে, তবে  রোহিঙ্গা ২ যুবতী হতার কথা অস্বীকার করে জানায় বেড়াতে নিয়ে যাবার কথা বলে তাদের কোথায় নিয়ে যাচ্ছে তারা জানেনা।

আটক রোহিঙ্গা ২ যুবতীর একজনের  নাম পারেসা আক্তার অপরজন দিলসান বেগম তারা উভয় সহোদরা এবং কুতুপালং এ ৩  ক্যাম্পের নুরুল আলমের মেয়ে বলে স্বীকারোক্তি দিয়েছে।

স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় মিনু আরা আক্তার চিহ্নিত একজন রোহিঙ্গা পাচারকারী, সে প্রায় সময় রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবতীরদের ফুসলিয়ে ফাদে ফেলে রোহিঙ্গা যুবতীদেরকে বিভিন্ন জায়গায় পাচার করে।

পতিতাবৃত্তির মতো ঘৃণীত কাজে ঠেলে দিচ্ছে রোহিঙ্গা যুবতীদের।

বিভিন্ন অংকের টাকার চুক্তিতে বাসা বাড়িতে গৃহকর্মী হিসাবে পৌছিয়ে দিচ্ছে।

একটা শ্রেনী রোহিঙ্গা যুবতীদের বিয়ে দেয়ার কথা বলে নিয়ে যাচ্ছে ক্যাম্প থেকে।

স্থানীয় উখিয়ার সোনারপাড়া পুলিশ চেকপোস্টের ইনসার্চ ইনন্সপেক্টর   মহিউদ্দিন জানান   স্থানীয়  জনতার সহযোগিতায় এক নারী পাচারকারী সহ  মাধ্যমে ২ রোহিঙ্গা যুবতীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। যাচায় বাছাই  করে  কতৃপক্ষ ব্যবস্থা নেবেন।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান দালাল সহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, তবে পাচার কাজে আরো কারাজড়িত আছে তা অনুসন্ধান করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.