শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন,
নেজাম উদ্দিন।
কক্সবাজার শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ওসাংস্কৃতিক অনুষ্ঠান আজ ২৮ জানুয়ারী রবিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনীর মাধ্যমে শেষ হয়েছে, উক্ত পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নায়ন কতৃপক্ষ এর চেয়ারম্যান লেঃ কর্নেল ফোরকান আহমদ, তিনি বলেন এই প্রতিষ্টান দেখে আমি অভিভূত হয়েছি, সুন্দর পরিবেশে এবং এমন সুন্দর আয়োজন দেখে, তিনি আরো বলেন সমাজকে সুন্দর করতে হলে দুর্নীতি মুক্ত করতে হবে, যদি সমাজে দুর্নীতিবাজ না থাকে তবে সমাজ সুন্দর হবে, এক্ষেত্রে সবাইকে একযুগে কাজ করতে হবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্টান,

বক্তব্যে প্রধান অথিতি স্কুলকে সকল সহযোগিতার হাত বাড়াবেন বলে ব্যক্ত করেন, অনুষ্টানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজুল হক, কাউন্সিলর ৪নং ওয়ার্ড় কক্সবাজার পৌরসভা, চম্পা উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক চৌং রিকু, কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী তামজিদ পাশা, গিয়াস উদ্দিন ব্যবস্থাপক, ব্যাংক এশিয়া কক্সবাজার,আনোয়ারা বেগম, সভাপতি শহীদ এর এরশাদ স্মৃতি বিদ্যাপীঠ,
টেকপাড়ায় প্রতিষ্ঠিত শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠে গত ১৭ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী পর্যন্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৪৫ ইভেন্ড এ ছাত্রছাত্রীরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানে অংশ গ্রহন করে, ২৮ জানুয়ারী সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে বিরাট আয়োজনের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অথিতি,পুরস্কার বিতরনী অনুষ্টানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ কাজী দিদারুল আলম, অনুষ্ঠান
সন্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান আতিক।

শেষ দিনের প্রথম অধিবেশনে সকাল থেকে বিদ্যালয়ের মাঠে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্টানেরর আয়োজন করে এতে গান পরিবশন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিয়ান, ইসহাক, পপি, নয়ন, প্রমুখ।
অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন তপন কুমার দেবনাথ, সহকারী শিক্ষক, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, সেলিনা আক্তার,সহকারী শিক্ষক, ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, নুরজাহান, সহকারী শিক্ষক, শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, খালেদা আক্তার, সহকারী শিক্ষক,হামিদা আক্তার সহকারী শিক্ষক, সুমনজিৎ পাল, সহকারী শিক্ষক, নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, এনামুল হক, সহকারী শিক্ষক, নাসির উদ্দিন, প্রমুখ,
বিদ্যালয়ের দায়িত্বরত অধ্যক্ষ কাজী দিদারুল আলম জানান, বিদ্যালয়টি কক্সবাজার জেলায় প্রতিষ্টিত কিন্তুু আমরা সরকারী তেমন সাহাজ্য সহযোগিতা পাচ্ছি না, স্থানীয় সরকার যদি আরেকটু আন্তরিক হয় তা হলে আমরা আরো আগ্রহ সহকারে কাজ করবো, বর্তমানে স্কুলে বিভিন্ন সমস্যা রয়েছে তা স্থানীয় সরকার যদি নজর দেন আমি মনে করি শতভাগ শিক্ষাদানে সম্ভব হবো, বর্তমানে এই প্রতিষ্টানে যারা শিক্ষক আছেন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.