চুনতির বিভিন্ন স্কুলে ৯৭ ব্যাচ এর উদ্যোগে দরিদ্র শিশুদের মাঝে পোশাক বিতরণঃ
বিশেষ প্রতিবেদকঃ
“দারিদ্র্যের কুয়াশাঁয় থামবে না আলোর পথের অভিযাত্রা, সিড়ি হয়ে পাশে থাকবে-১৯৯৭ ব্যাচ চুনতি উচ্চ বিদ্যালয়” এ স্লোগানকে সামনে রেখে মানবতার অলংকরণে, আলোকিত সমাজ বিনির্মানে এগিয়ে যাচ্ছে চুনতি উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
যার ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারী সকাল ১১ঘটিকায় লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের ৭০জন দরিদ্র ছাত্র-ছাত্রীকে বাচাইপুর্বক ৯৭ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক বিতরণ করা হয়।

ইন্জিনিয়ার ছামীর উদ্দীনের অনুষ্ঠান সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাসির উদ্দীন বাবর।
এতে ৯৭ ব্যাচের জসিম উদ্দীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আইরিন তাহের ও মোহাম্মদ নুরুচ্ছাফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার কামাল।
এতে বিশেষ অতিথি ছিলেন চুনতির তারুন্যনির্ভর সমাজ সেবক কাজী আরিফুল হক ও প্রাক্তন প্রধান শিক্ষক মশাদুর রহমান (আলো স্যার), সিনিয়র শিক্ষক বাবু প্রিয়দর্শী বড়ুয়া, বাবু অসীম কুমার দাশ ও মাহবুবুল রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল আলিম,সালাউদ্দীন,মুনতাসির কবির শুভ,আবুল মনছুর,মোকতার হোসাইন,সাজ্জাদ কামাল,সিরাজুল ইসলাম,খোরশেদ আলম,সরওয়ার কামাল,কামাল উদ্দীন,জহির আলম,বিউটিসহ অনেকে।
শত ব্যস্ততায় অনুষ্ঠানে যোগদান করতে না পারলেও যাদের সার্বিক সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন তারা হল-দিনা,কুতুব উদ্দীন,নুরুল হক,সুমন কান্তি সুশীল,ইউনুছ,ওসমান ও প্রমূখ।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চুনতি উচ্চ বিদ্যালয়ের “এসএসসি ৯৭ ব্যাচ” এর সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংঘটন ৯৭ ব্যাচ বিভিন্ন আর্থ সামাজিক ও সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.