কর্ণফুলীতে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার,ছাড়িয়ে নিতে জোর তদবিরঃ

জে,জাহেদ নিজস্ব প্রতিবেদকঃ

কর্ণফুলী ডাঙ্গারচর এলাকার হত্যাচেষ্টা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ ১৯ জানুয়ারী শুক্রবার দুপুর ২টায় কর্ণফুলী থানার ওয়ারেন্ট অফিসার সন্তোষ এর নেতৃত্বে ধৃত আসামীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রাপ্ত খবরে জানা যায়,পরে আসামীকে কর্ণফুলী থানা হাজতে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লোকমান (৩৮)। তিনি উপজেলার ডাঙ্গারচর ১নং ওয়ার্ডের কবির মেম্বার বাড়ির মোঃ সোলায়মানের পুত্র।

এদিকে গ্রেফতারকৃত আসামীকে থানা হাজত থেকে ছাড়িতে নিতে একটি মহল জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও খবর পাওয়া যায়।

অন্যদিকে আসামী গ্রেফতার হলে বাদীপক্ষকে প্রতিনিয়ত আসামীপক্ষ হুমকি দিচ্ছে বলেও নিশ্চিত করেন মামলার বাদী হাজি নুরুল ইসলাম।

ধৃত আসামী কর্ণফুলী থানার ২৫(১০)/১৭ইং ৩২৬ ধারার হত্যাচেষ্টা মামলার ২ নং আসামি এবং সি.আর ২৩৭/১৭ইং চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওয়ারেন্ট অফিসার সন্তোষ এর সাথে যোগাযোগ করা হলে তিনি দেখে বিষয়টি জানাবেন বলে মুঠোফোনে জানান।

তবে কর্ণফুলী থানার ওসি তদন্ত হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাঙ্গারচরের ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ লোকমানকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.