নাসিরের পর লঙ্কান শিবিরে মাশরাফির আঘাত!
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ফিরতে পারতেন ইনিংসের শুরুতেই। মাশরাফি বিন মুর্তজার করা ইনিংসের দ্বিতীয় ওভারেই আম্পায়ার এলবিডব্লিউ দিয়ে দিয়েছিলেন উপুল থারাঙ্গাকে। শ্রীলঙ্কার দলীয় রান তখন ২। থারাঙ্গা খেলছিলেন ১ রান নিয়ে। তবে রিভিউ নিয়ে বেঁচে যান থারাঙ্গা। উইকেট বঞ্চিত হন মাশরাফি। তবে টাইগার অধিনায়কই শিকার বানালেন সেই থারাঙ্গাকে। শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাসম্যান হিসেবে ফিরে গেছেন থারাঙ্গা। ৪৩ রানে ২ উইকেটে পড়েছে শ্রীলঙ্কার। এর শ্রীলঙ্কা ১৯ রান যোগ করতেই ফের মাশরাফির আঘাত। এবার ১৯ রান করা কুশল মেন্ডিসকে রুবেল হোসেনের হাতে ক্যাচ বানালেন নড়াইল এক্সপ্রেস। এর আগে দলীয় ২ রানে কুলশ পেরেরাকে বোল্ড করে ফিরান নাসির হোসেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার শ্রীলঙ্কাকে ৩২১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৯০ রান তাড়া করে ১২ রানে হারে চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে তাদের লক্ষ্যটা আরো বড়। কিন্তু শুরুটা ভালো করতে পারলো না তারা। বরং বলা চলে বাংলাদেশ শুরু থেকেই ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রনে রেখেই এগোচ্ছে। আগের ম্যাচ ৮০ রান করা কুশল পেরেরাকে ফেরানো গেছে শুরুতেই। ওদিকে ইনজুরির কারণে অ্যাঞ্জেলো ম্যাথুস নেই।
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রান করে টাইগাররা। তামিম ইকবাল ৮৪, এনামুল হক বিজয় ৩৫, সাকিব আল হাসান ৬৭, মুশফিকুর রহীম ৬২, মাহমুদউল্লাহ ২৪ আর সাব্বির রহমান অপরাজিত ২৪ রান করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.