অনুশীলন ঘাম ঝড়িয়েছে টাইগাররা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ গতকাল সোমবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ৮উইকেটে জয়ের পরদিনই মঙ্গলবার অনুশীলনে করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘন কুয়াশা কাটিয়ে মিরপুরে রোদের ঝিলিক দেখা দেওয়ার সাথে সাথেই মাঠে নেমে পড়ে মাশরাফি বাহিনী।

সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বেশ চনমনে টাইগার স্কোয়াড। তবে শুক্রবার পরের ম্যাচে প্রতিপক্ষ হাথুরুর শ্রীলংকা হওয়ায় বেশ সাবধানী টাইগাররা। এদিকে আগের দিন ম্যাচ হারায় কিছুটা আগেই অনুশীলন সেশনে চলে আসে জিম্বাবুয়ে।

হিথ স্ট্রিকের তত্ত্বাবধানে নিবিড় অনুশীলন করেছে তারা। এদিন নেটে বাহাতি স্পিনারদের সামলাতেই বেশি মনোযোগী দেখা গেছে তাদের। কাল বুধবার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ২য় ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। খেলাটি দুপুর ১২টায় শুরু হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.