কোপা ডেল রের শেষ আটে অ্যাতলেটিকো-ভ্যালেন্সিয়া
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ প্রথম লেগের মতই দ্বিতীয় লেগেও লেইদাকে হারিয়ে কোপা ডেল রের শেষ আটে থাকা নিশ্চিত করেছে স্পানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাতলেটিকো ৩-০ গোলে লেইদাকে এবং ভ্যালেন্সিয়া ৪-০ গোলে লাস পালমাসকে হারিয়ে শেষ আটে উঠে।
নিজেদের মাঠে লেইদাকে হারাতে কোন বেগ পেতে হয়নি অ্যাতলেটিকোকে। তবে প্রথমার্ধটা অ্যাতলেটিকোকে ভালোভাবেই সামলেছিল অতিথিরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ করে রাখতে পারেনি। ৫৭ মিনিটে কারাস্কোর গোলে ম্যাচে প্রথমাবারের মত এগিয়ে যায় অ্যাতলেটিকো। ৭৪ মিনিটে গামেইরো এবং ৮১ মিনিটে ভিটোলোর গোলে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ৭-০ গোলের জয়ে শেষ আটে পা রাখে অ্যাতলেটিকো।
আরের ম্যাচে নিজেদের মাঠে লাস পালমাসকে উড়িয়ে দিতে বড় ভুমিকা রাখেন ভ্যালেন্সিয়ার তারকা ভিয়েত্তো। ৪ গোলের তিনটিই আসে তার পা থেকে। ম্যাচের ৩০, ৪৮ ও ৬৬ মিনিটে গোল তিনটি করেন তিনি। মাঝখানে ৫৪ মিনিটে মাকসিমোভিচ একটি গোল করেন। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে শেষ আটে যায় বর্তমানে লা লিগায় তিন নম্বরে থাকা ভ্যালেন্সিয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.