মোস্তাফা মনির তাহজীদ জিপিএ ৫ পেয়েছে
সংবাদ বিজ্ঞপ্তিঃ
পিএসএসি পরীক্ষায় কক্সবাজার শহীদ তিতুমীর ইনষ্টিটিউট থেকে জিপিএ-৫ পেয়েছে মোস্তাফা মনির তাহজীদ ।
সে কক্সবাজার পৌরসভার দক্ষিন রুমালিয়াছড়া এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল মোস্তফা ও মোবারেকা খানম এর পুত্র।
মেধাবী মুখ তাহজীদ রামু বাকঁখালী উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকা উত্তীর্ণ হয়েছে।
সে কক্সবাজার পৌরসভার রুমালিয়াছড়া মরহুম হাজী মনির আহমদ সওদাগর ও কক্সবাজর সদরের খুরুস্কুল তেতৈয়া সিকদারপাড়ার বিশিষ্ট জমিদার মরহুম মমতাজ আহমদ এর নাতী। ভবিষ্যৎতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পাইলট হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাহজীদ মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
সেই সাথে তার শ্রদ্ধেয় শিক্ষক/ শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.