বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি কে জীবন নাশের হুমকি প্রতিবাদে বাগআঁচড়া প্রেস ক্লাবের মানব বন্ধন
ইয়ানূর রহমান : বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দন এর বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দীনকে জীবন নাশের হুমকির প্রতিবাদে শনিবার বিকাল ৪ টায় বাগআঁচড়া প্রেস ক্লাবের উদ্দোগে এক বিক্ষভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এর পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েত উল্লাহ, প্রেস ক্লাবের সহ-সভাপতি মহিবুল হাবীব দিপু, মিজানুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন কবির, কার্য্যনির্বাহী সদস্য আব্দুল জলিল, শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক আসাদুজ্জামান নয়ন, এবিএস রনি, জিল্লুর রহমান মিন্টু, শাহরিয়ার হুসাইন, মিন্টু হোসেন, আবু হাসান, মিলোন হোসেন ও আইসিটি বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান সবুজ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.