সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বিপিএলের ১৭তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। দুটি ম্যাচ মিস করেছিলেন তিনি। দুই ম্যাচে রাজশাহীর নেতৃত্বে ছিলেন মুশফিকুর রহিম।
সিলেটে এর আগে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ৩৩ রানে জয় পায় সিলেট সিক্সার্স। আজ পদ্মাপাড়ের দলটি প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার।
৬ ম্যাচে ৩ জয় ও ২ পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে সিলেট সিক্সার্স। অন্যদিকে টেবিলের তলানিতে রাজশাহী কিংস। ৪ ম্যাচে ১ জয় ও ৩ পরাজয় তাদের। পয়েন্ট মাত্র ২।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.