৬ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ১৪৯ রান

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৮তম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েও যুতসই পুঁজি সংগ্রহ করতে ব্যর্থ তামিম ইকবালের ফরচুন বরিশাল। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করতে সমর্থ্য হয় তারা।

বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে ব্যাটিং পাঠান চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন তামিম-সাইফ। কোনো উইকেট না হারিয়েই দুজনে ১০ ওভারে করে ফেলেন ৮৪।

পরের ওভারেই ৩৩ বলে ৪৬ রান করে আউট হন সাইফ হাসান। সাইফের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ২টি ছয়ের মারে। সাইফের আউটের পরেই যেন ছন্দপতন ঘটে বরিশালের। ১৫ রানের ব্যবধানে (১০০-১১৫) দলটি হারায় তামিম-ইমন-হৃদয়ের উইকেট। ৫টি চারের মারে তামিমের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৩ রান।

আগের ম্যাচে সেঞ্চুরি করা ইমন ফেরেন ১০ বলে ১৪ করে। ৮ বল খেলে চার রানের বেশি করতে পারেননি তৌহিদ হৃদয়। তবে আফিফ হোসেন ১৬ বলে ২৮ রানের ক্যামিওতে দলকে নিয়ে যান দেড়শর কাছে। অপরাজিত ২৮ রানের ইনিংসে ৩টি চার ও ১টি ছয়ের মার ছিল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বরিশাল।

চট্টগ্রামের হয়ে সবচেয়ে কম খরুচে বোলিং করেন মোসাদ্দেক হোসেন। চার ওভারে ১৬ রান দিয়ে নেন দুই উইকেট। এ ছাড়া সঞ্জিত সাহা ও জিয়াউর রহমানের ঝুলিতে জমা হয় দুটি করে উইকেট।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.