৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিদাহাস ট্রফির ফাইনালের রণে প্রেমাদাসায় ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটে পেয়েছিল দারুণ সূচনা। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে তুলছিলেন মুশফিকুর রহিম আর সাব্বির রহমান। তবে যুবেন্দ্র চাহাল এবার ফিরিয়েছেন মুশফিককেও। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান।

টানা তিন উইকেট হারিয়ে বিপাকে এখন বাংলাদেশই। শেষ সৌম্য সরকারও ফিরেছেন যুবেন্দ্র চাহালের বলে। চার রানের ব্যবধানে বাংলাদেশ হারিয়েছিল তিন উইকেট। ৩৫ রানের জুটিতে বাংলাদেশের ইনিংস মেরামত করছিলেন মুশফিক- সাব্বির।

তামিম ইকবালকে দারুণ এক ক্যাচে থামিয়েছেন ভারতীয় পেসার শারদুল ঠাকুর। প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে গিয়েছিলেন লিটন দাস। । উইকেটে এই মুহূর্তে আছেন সাব্বির রহমান এবং মাহমুদউল্লাহ।

এর আগে ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাই বাংলাদেশকে নামতে হয়েছে আগে ব্যাটিংয়ে ।

শিরোপা জয়ের লড়াইয়ে আগের ম্যাচের একাদশটা পরিবর্তন করেনি বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে মাঠে নামা সদস্যরা রয়েছেন ফাইনালেও।

অন্যদিকে ভারতীয় দল একাদশে এনেছে একটি পরিবর্তন। মোহাম্মদ সিরাজের ব্যয়বহুল বোলিং তাঁকে ছিটকে দিয়েছে দল থেকে। এক ম্যাচ পর দলে ফিরেছেন জয়দেব উনাদকাট।

ফাইনালের লড়াইয়ে নামার আগে মানসিকভাবে বাংলাদেশকে থাকতে হচ্ছে একটু পিছিয়েই। ২০ ওভারের ক্রিকেটে মাঠে নামা সাত লড়াইয়ের সাতটিতেই হেরে গেছেন সাকিব আল হাসানরা।

ফাইনালের মঞ্চেও ভারতের বিপক্ষে বাংলাদেশ নেমেছিল একবার। তবে সেখানেও বাংলাদেশের সঙ্গী আক্ষেপই। ২০১৬ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালে মাশরাফির দলকে হারের স্বাদ উপহার দিয়েছিল ধোনির দল।

ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। দুর্দান্ত এক জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল জিতে বাংলাদেশও উঠেছে শিরোপার লড়াইয়ে।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু ও মুস্তাফিজুর রহমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.