১৪, ৯৭০ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ইমাম খাইর#
৭৪ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ১৪ হাজার ৯৭০ ইয়াবাসহ ফয়েজ আহমদ (৩৫) নামে রোহিঙ্গা মাদককারবারীকে আটক করেছে র‍্যাব।

সে উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ২১, বি ব্লকের সিরাজুল ইসলামের ছেলে।

৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উখিয়ার কুতুপালং বুড়ির ঘরস্থ শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডাম্পিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, ধৃত ইয়াবা কারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারা দেশে বেচা বিক্রি করতো বলে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.