অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুলসহ ৪ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ:
অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান এবং তার স্ত্রীসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন– সৈয়দ আকিদুল ইসলাম ও খোরশেদ আলম।

আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, আসামি সৈয়দ আকিদুল ইসলাম ও খোরশেদ আলম কারাগারে এবং সহিদুল ইসলাম খান ও তার স্ত্রী পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি মাসে কর্নেল সহিদুলের ক্যান্টনমেন্টের ডিএসএসের বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ওই ঘটনায় ক্যান্টনমেন্ট থানার মামলা দায়ের করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.