১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে টাইগাররা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ২২২ রানে অলআউট করে দিয়ে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ।  কিন্তু প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের।  মাত্র ৪ রানেই স্বাগতিকরা হারিয়েছে দুটি উইকেট।  এরপর ১৩ রানে তিন উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২৭ রান।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা।  ২২২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।  লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেছেন ওপেনার কুশল মেন্ডিস।  এছাড়া ৫৬ রান করেছেন অভিষিক্ত রোসেন সিলভা।  আর শেষ পর্যায়ে ৩১ ও ২০ রানের ছোট দুটি ইনিংস এসেছে দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনঞ্জয়ের ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করেছেন দুই স্পিনার আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলাম।  দু’জনেই নিয়েছেন চারটি করে উইকেট।  আর দুটি উইকেট গেছে মুস্তাফিজুর রহমানের ঝুলিতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.