হোয়াইক্যং ইউনিয়নে ১৫ লক্ষ টাকা চন পুড়ে ছাঁই

রাজিবুল হক চৌধুরী

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ১৫ লক্ষ টাকা চন পুড়ে ছাঁই হয়ে গেছে। ০৯ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টায় বটতলি এলাকায় রাস্তার পাশে জমা রাখা বিশাল খড়(চনের চাউনি’তে)আগুন লেগেছে।এই চনের চাউনি’র মালিক নয়াপাড়া বটতলি গ্রামের মৃত ঠান্ডা মিয়ার পুত্র জিয়াউর রহমান(৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান,সন্ধার দিকে ওই খড়(চনের চাউনিতে)আগুন জ্বলতে দেখে আমরা সবাই আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও কিন্তু আগুন দ্রুত গতিতে বেড়ে যাওয়াতে আমরা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি।তবে ফায়ার সার্ভিস কে সংবাদ দেওয়া হলেও তারা ঘটনাস্থলে সময় মত পৌছঁতে পারেনি।চনের চাউনি পুঁড়িয়ে শেষ হওয়ার পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে।
তারা আরও জানিয়েছেন,কে বা কারও সিগারেটের জ্বলন্ত আগুন থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে। তবে কে এই ঘটনা করেছে কেউ সুনিদিষ্ট ভাবে জানাতে পারেনি।তবে খবর পেয়ে স্থানীয় শত শত লোকজন সহ পুলিশ ঘটনাস্থলে যান।
এবিষয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির টু-আইসি এএসআই আরিফুল ইসলাম জানান,আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি রাস্তার পাশে জমা রাখা বিশাল চনের চাউনি গুলো জ্বলতেছে।ধারণা করা হচ্ছে কে বা কারও সিগারেটের আগুন থেকে এই ঘটনার সুত্রপাত হতে পারে । এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকার মত হতে পারে।
চনের চাউনি’র মালিক জিয়াউর রহমান এঘটনায় জানার পর অসুস্থ হওয়ার কারণে তার বক্তব্য জানা যায়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.