হারবাংয়ে দরিদ্র ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ 

এম.মনছুর আলম, চকরিয়া

করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে উপার্জন হারিয়ে কর্মহীন হয়েপড়া দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসুচি উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম মিরানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, পরিষদের সচিব সালাহউদ্দিন কাদের, পরিষদের মেম্বার আবদুস ছত্তার, মেম্বার ইলিয়াছ ছাড়াও পরিষদের সকল সদস্য, আওয়ামীলীগ নেতাকর্মী।
হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান বলেন, করোনা সংক্রমনে ইউনিয়নের সর্বশ্রেণীর মানুষ বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ইউনিয়নের ১৩৬৪টি পরিবারের জন্য চাল বরাদ্দ দিয়েছেন।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন থেকে চাল বিতরণের অনুমতি পেয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মাস্টাররোলের মাধ্যমে ১৩৬৪ কর্মহীন পরিবারকে সনাক্ত করা হয়। বৃহস্পতিবার এসব পরিবারের মাঝে (প্রতি পরিবারকে ১০ কেজি করে) চাল বিতরণ করা হয়েছে। ##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.