নিজস্ব প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি: গত ২৮ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব এর ক্রীড়া ও পাঠগার সম্পাদক ও বাইশারীর একমাত্র মহিলা হাফেজ খানা হযরত ফাতিমা রাঃ হাফেজ খানা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সাংবাদিক আবদুর রশিদ একটি টিউবওয়েল প্রয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। এর পর বিষয়টি কক্সবাজার জেলার বাসিন্দা ও দুবাই, ওমান প্রবাসী এম,ডি রুমেলের নজরে আসায় তিনি টিউবওয়েল বসানোর জন্য অর্থ সহয়তা প্রেরণ করেন।
দুবাই,ওমান প্রবাসী এম,ডি রুমেলের মানবিক সহায়তায় বান্দরবানের নাইক্ষ্যং ছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের একমাত্র মহিলা হাফেজ খানা হযরত ফাতিমা রাঃ হাফেজ খানা ও এতিম খানার জন্য একটি টিউবওয়েল দেওয়ায় হযরত ফাতিমা রাঃ হাফেজ খানা ও এতিম খানার প্রতিষ্ঠিতা ও পরিচালনা কমিটি অনেক খুশি এবং প্রবাসী এম,ডি রুমেল জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থীনা করেন তাহার মানবিক সহায়তায় এলাকার লোকজন ও ধন্যবাদ জানান। “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” প্রমাণ দিলেন প্রবাসী এম,ডি রুমেল।
উল্লেখ্য গত তিন চার মাস পর্বেও মানবিক সহায়তা স্বরূপ জামে মসজিদ ও বাইশারী মডেল নুরানী এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ফ্যান সহ বিভিন্ন সামগ্রীর জন্য অর্থ সহয়তা প্রদান করে ছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.