,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে স্বামী কর্তৃক দ্বিতীয় বিয়ে করতে যাওয়ায় ১ম স্ত্রীর বিষপানে আত্নহত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২১ ফেব্রুয়ারি কক্সবাজারের রামুর কচ্ছপিয়ার তিতারপাড়ার হিন্দু পাড়ায়।

সূত্র জানায় স্বামী বাদল ধর কয়েক বছর আগে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে দ্বীপ উপজেলা মহেশখালীর সুনিল দের মেয়ে শিখা দে কে। সংসারের অভাব দারিদ্র্যতাকে দুর করতে স্ত্রী শিখার পরিবারের সহয়তায় বাদল পাড়ি জমান মালয়েশিয়ায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাদল নানা অযুহাতে শিখার কাছে টাকা দাবি করেন। স্বামীর সুখের কথা চিন্তা করে প্রায়ই মালয়েশিয়ায় টাকা পাঠাতেন শিখা। এভাবে চলতে থাকে কয়েকবছর। কিন্তু টাকার প্রয়োজন ফুরায়না বাদলের সে আরো বেপরোয়া হয়ে ওঠে টাকার জন্য। টাকা নাদিতে পারলে শিখাকে ডিভোর্স দেবারো হুমকি দেয বদল । উপায় না পেয়ে শিখা গতবছর মার্চ মাসে তার বিরুদ্ধে আদালতে একটি যোতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন। যার মামলা নং ৬৪/২০১৮. ..
পরবর্তীতে উভয় পক্ষের সমন্বয়ে মামলাটি মিমাংসিত হলেও মনের ভিতর ক্ষোভ থেকে যায় বাদলের। সম্প্রতি সে দেশে এসে তার পছন্দের মেয়েকে বিয়ে করতে গেলে খবর পেয়ে থানায় ছুটে যান শিখা ।সেখানে সে কোনরুপ আইনি সাহায্যে না পেয়ে সিদ্ধান্ত নেন আত্মহত্যা করবেন।
গতকাল (বৃহস্পতিবার) গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সামনে এসে পুলিশের উপর অভিমান করে শিখা বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালালে শিখার মা দ্রুত তাকে বাধা দেন।
বিষয়টি এলাকায় ব্যাপক চানচল্যের সৃষ্টি করেছে। এলাকা বাসীর দাবি বিষয়টি তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.