সৌম্যর পর ফিরলেন ইমরুলও
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচামরার লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। হারলেই নিশ্চিত বিদায়-এমন সমীকরণ সামনে রেখে শুরুতে ব্যাটিং করছে টাইগাররা। শুরুটা বেশ সতর্কতার সঙ্গে করলেও ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সৌম্য সরকার। একাদশ ওভারে ইমরুল কায়েসও প্যাট কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন মাত্র ৬ রান করে। এই প্রতিবেদন লেখার সময় ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর : ৪২/২। আরেক ওপেনার তামিম ইকবাল অবশ্য এগিয়ে যাচ্ছেন ভালোভাবেই। উইকেটে আছেন ২৪ রান নিয়ে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.