সেন্টমার্টিনের গভীর সাগরে জেলেদের উদ্ধারে নৌবাহিনীর ২ জাহাজ : ৩ মৃতদেহ ১২ জনকে জীবিত উদ্ধার

 

ওয়ান নিউজ ডেক্সঃ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ফিশিং ট্রলারের জেলেদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয়। এখন পর্যন্ত ৩টি মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ ১২জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা।

৬ নভেম্বর এক মেইল বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) জানায়,গত মঙ্গলবার গভীর রাতে সেন্টমার্টিন্স দ্বীপের অদূরে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এফবি মিনসন্ধানী নামের একটি বাংলাদেশী ফিশিং ট্রলার ২৪জন জেলে সহ ডুবে যায়।

এসময় সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় ১২জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জেলেদের টেকনাফে স্থানীয়দের নিকট হস্তান্তর করা হয়।

খবর পেয়ে নৌবাহিনীর আরও একটি জাহাজ “অপরাজেয়” দ্রুততার সাথে উদ্ধার কাজে যোগ দেয়।

দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত ৩টি মৃতদেহ ও ১২ জনকে জীবিত উদ্ধার করেছে।

আইএসপিআর আরও জানায় গভীর সাগরে নিখোঁজ ট্রলারের ৯ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ দুটি নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য,বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সাগর হঠাৎ উত্তাল হওয়ায় সাগরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ফিশিং ট্রলার এবং জেলে নিখোঁজ হন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.