সেনা সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে-প্রধানমন্ত্রী
ওয়ান নিউজ ডেক্সঃ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্ব, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আনুগত্য বিবেচনা করে সেনা সদস্যদের পদোন্নতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৬ জুন) সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনি পর্ষদের বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
সেনা সদস্যদের মনোবল বাড়াতে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার বলে জানিয়ে প্রধানমন্ত্রী আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, দেশপ্রেম, সততা ও আনুগত্য বজায় রেখে সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। আশা করি গণতন্ত্র সুসংহত করার কাজে সহায়ক ভূমিকা রাখবে, সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.