আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
রামুর ঈদগড় হাসনাকাটা আল আমিন একাডেমির বার্ষিক সভা, সাংস্কৃতিক ও পুরস্কার এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় ঈদগড় পূর্ব হাসনাকাটা নতুন পাড়া জামে মসজিদের সভাপতি মাওলানা জাফর আলমের সভাপতিত্বে আল-আমিন একাডেমির পরিচালক মাওলানা নুরুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আবদুর রশিদ,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা কমিটির সহসভাপতি কামাল শিশির, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, চ্যানেল কক্স এর সম্পাদক মনছুর আলম, মোহাম্মদ ওসমান ও আবদুল হাকিম সওদাগর প্রমুখ।
সুশিক্ষিত জাতি গঠনে নুরানী শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে আল্লামা গোলাম কিবরিয়া বলেন, কোরআন আমাদের বিবেক, চিন্তা চেতনা,সংবিধান, রহমত, হেদায়েত, সুসংবাদ, কোরআন আমাদের জন্য আলো। কাজে আমাদের আগামী প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হোক। আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত রহমতের বৃষ্টিধারায় তার স্নাত হোক কোরআনুল করিম সে পথ দেখায়।কুরআনের এই শিক্ষা শৈশবে দেওয়ার জন্যই এই নূরানী শিক্ষা।
নূরানী শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।
এবং ২২৭ ছাত্র ছাত্রীদের শীত বস্ত্র সহ ৭২ জন ছাত্র ছাত্রীদের মাঝে ৭২ পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন।
সভায় প্রধান বক্তার তাকরির পেশ করেন, আল্লামা মুফতি হেলাল উদ্দিন
বিশেষ বক্তার তাকরির পেশ করেন,আল্লামা হারুনুর রশিদ নুরী ও মাওলানা নুরুল আলম।
এছাড়া সভায় চারুকারু,রচনা, হাম নাত,কেরাত, বাংলা ও ইংরেজী বক্তব্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক মাওলানা নুরুল আলমের সার্বিক সহযোগিতা অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয় এবং তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.