কক্সবাজার সৈকত এলাকার সুগন্ধা বীচ হতে এক ছিনতাইকারীকে আটক করে ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন।
১৯ই নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় পর্যটক মোঃ আশরাফ হোসেন(২৪) নগরীর সুগন্ধা বীচ এলাকায় ঘুরতে আসলে তার হাতে থাকা মোবাইল দুইটি ছিনতাই করাকালে হাতেনাতে আটক করে উক্ত ছিনতাইকারীকে। ছিনতাইকারী মোঃ জয়নাল আবেদীন(১৮), পিতা- মনির হোসেন, সমিতি পাড়া, কক্সবাজার।
ছিনতাইকারীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা রজু করা হয়। মামলা নং- ৫৮(১১)১৯, ধারা-৩৭৯/৪১১ পিসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.